বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

আমস্টারডামে প্রথমবারের মতো মাইকে আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজের মাধ্যমে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রথমবার মাইক বা লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার করে স্থানীয় মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানানো হয়।

৮ নভেম্বর আমস্টারডামের ব্লু মস্ক বা নীল মসজিদ নামে পরিচিত মসজিদটিতে প্রথম আজান প্রচার করার পরিকল্পনা করা হয়েছিল।

কিন্ত কিছু দুষ্কৃতকারী অডিও সিস্টেমের তার কেটে দেয়ার ফলে এক সপ্তাহ পরে আজান প্রচার করার সময় নির্ধারিত হয়।

স্থানীয় মুসল্লিসহ ভিন্ন ধর্মাবলম্বীরাও মসজিদের বাইরে দাঁড়িয়ে প্রথমবারের মত আজান শোনার অভিজ্ঞতা অর্জন করেন। অনেকেই আবেগময় এই মুহুর্তটি তাদের সেল ফোনে রেকর্ড করে রাখেন।

আনাদোলুকে মসজিদের মুখপাত্র নুরদীন ওয়াইল্ডম্যান জানান, এক সপ্তাহ আগের জুমায় এই আজান প্রচার করার কথা ছিল। কিন্তু বাধা সত্ত্বেও চলতি সপ্তাহের জুমায় লাউডস্পিকারে আজান প্রচার করতে পেরে তিনি অত্যন্ত সুখী এবং সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন,‘ স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই বিষয়টির সমালোচনা করছে। তবে বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক। ’

উরসুলা ভ্যান স্পর্নসেন নামে ভিন্ন ধর্মাবলম্বী একজন জানান, তিনি স্থানীয় বাসিন্দা। আজান শোনার জন্যই প্রথমবার এই মসজিদে আসেন। এটি শুনতে অনেক ভালো লাগছিল।

উল্লেখ্য, নেদারল্যান্ডসজুড়ে শতকরা ৭ ভাগ মসজিদে বছরের পর বছর ধরে লাউডস্পিকারে আজান প্রচার করা হচ্ছে। কিন্তু রাজধানী আমস্টারডামে এই প্রথম আজান প্রচার করা হয়।

নেদারল্যান্ডসের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে। ১৯৮০ সালে প্রণীত একটি আইনে সব ধর্মের মানুষকেই তাদের বিশ্বাস অনুযায়ী ধর্মীয় রীতিনীতি পালনের জন্য আহ্বান জানানোর অনুমতি দেয়া হয়েছে।

তবে আইন অনুযায়ী পৌরসভা আজানের শব্দের মাত্রা কমিয়ে প্রচারের ব্যবস্থা করতে পারে কিন্তু কোনভাবেই আজান প্রচার বন্ধ করতে পারে না। নেদারল্যান্ডসজুড়ে প্রায় ৫০০টির মত মসজিদ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ