বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে ‘বাঁচাল’ পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঘটনা গত বৃহস্পতিবারের। ১৫০ যাত্রী নিয়ে ভারতীয় একটি বিমান জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে যাচ্ছিল। এ দিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। বারবার বজ্রপাত হচ্ছিল। সেসময় ভারতীয় বিমানটিও করাচির আকাশসীমায় বজ্রপাতের স্বীকার হয়। যার কারণে বিমানটি ৩৬হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

বিপদের আঁচ পেয়েই ওই বিমানের পাইলট সঙ্গে সঙ্গেই কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। এসময় পাকিস্তানের বিমান পরিবহণ নিয়ন্ত্রক পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয়। এত করে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষার পায়।

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া ও বালাকোটে হামলার ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের বর্তমান বৈরি সম্পর্ক চলছে। এরই মধ্যে পাকিস্তানীদের এ সহায়তার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া, আরব আমিরাতের খালিজ টাইমস, পাকিস্তানের দি নিউজ ইন্টারন্যাশনাল ফলাও করে এ সংবাদ প্রচার করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ