সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার

পাখির সঙ্গে ধাক্কা লেগে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাখির সঙ্গে ধাক্কা লেগে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

আজ শনিবার গোয়া শহরে ট্রেনিংয়ের সময় পাখির ধাক্কায় মিগ ২৯কে এয়ারক্র্যাফটের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, এদিন ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে ওড়ে। আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি গোয়া থেকে আকাশে ওড়ে। সেইসময় পাখির সঙ্গে সংঘর্ষ হয়। তারপর ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায়।

গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছে দেশটির মিগ যুদ্ধবিমান। ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট!

কমপক্ষে ১১০টি মিগ-২১ যুদ্ধবিমান ২০০৬ সালে মিগ-২১ বাইসনে আপগ্রেড করে ভারত। নভেম্বর পর্যন্ত চলতি বছরে এই ধরনের দুর্ঘটনায় ভারত মোট ১১টি এয়ারক্রাফট হারিয়েছে। এর মধ্যে শুধু মিগ নয়, রয়েছে মিরাজ-২০০০, মিগ-২৭, হক জেটও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ