সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

জোয়ারের পানিতে তলিয়ে গেলো ভেনিসের পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জোয়ারের পানিতে ডুবে গেছে ভেনিসের স্থানীয় প্রতিনিধি পার্লামেন্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে একটি প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই এমন ঘটনা ঘটে।

বুধবার ইতালির ভেনিসের গ্র্যান্ড ক্যানালে অবস্থিত এ পার্লামেন্টে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যর্থ করে ঢুকে পড়ে জোয়ারের পানি।

ভেনেতো রিজিওনাল কাউন্সিল নামে ওই স্থানীয় পার্লামেন্টে রাত ১০টা থেকে পানি ঢোকা শুরু হয়। সেসময় সেখানে ২০২০ সালের বাজেট নিয়ে কথা হচ্ছিলো।

173405

ডেমোক্রেটিক পার্টি কাউন্সিলর অ্যান্দ্রে জানোনি বুধবার এক ফেসবুক পোস্টে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যানের মাত্র দুই মিনিটের মধ্যেই সেখানে পানি ঢুকে যায়। পোস্টের সাথে চারটি ছবিও জুড়ে দেন পরিবেশ কমিটির সভাপতি।

ভেনিস বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা। প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে ভিড় জমান। গত মঙ্গলবার জোয়ারের পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৮৭ মিটার বা প্রায় ৬ ফুট। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে ভেনিস নগরীর প্রায় ৮০ শতাংশ তলিয়ে গেলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়।

এর আগে এর চেয়েও বেশি পানি উঠেছিলো ভেনিসে। সেটা হয়েছিলো ১৯২৩ সালে, সেবার পানির উচ্চতা ছিলো ১ দশমিক ৯৪ মিটার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ