বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার পরিবারের উপর কিশোরগ্যাং এর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: কিশোরগঞ্জ সদর সতাল নোয়ানগর এলাকায় কিশোরগ্যাং হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার বিকালে সতাল নোয়ানগর এলাকায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আবু নাছের বায়তুল এর বাসায় হামলা হয়েছে বলে জানা যায়।

ছাত্রলীগ নেতা আবু নাসির বায়তুলের ফুফাতো ভাই রবিনের সাথে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকা ভট্টাচার্য এলাকার রাকিব, ওমাই, জনি, নিজামসহ ৪০ থেকে ৫০ জনের একটি কিশোরগ্যাং দেশীয় অস্ত্রসহ তার পরিবারের উপর হামলা করে।

রবিন বলেন, গত বৃহস্পতিবার ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে একটি ঝামেলার সৃষ্টি হয়। পরে এটি মীমাংসাও হয়ে যায়। কিন্তু মীমাংসীত বিষয়টি নিয়ে তারা আমার মামাতো ভাইয়ের বাসায় হামলা করে।

তাতে রবিনের বড় ভাই মিজানসহ আরও দুজন আহত হন। পরে ঘটনার দিন রাতেই কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আবু নাসির বায়তুলের ছোট ভাই মো. রবিন।

জানা যায়, রবিনসহ তার পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পায়। সন্ত্রাসীরা অকথ্যভাষায় গালিগালাজ করে। এ সময় খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে তার বাড়িঘর, মোটরসাইকেল কুপিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসি এ কিশোরগ্যাংদের বিরুদ্ধে সুষ্ঠু নিরপেক্ষ বিচার চান।

সদর থানার এসআই আমিরুল জানান এই ঘটনাটি যেভাবে ঘটেছে সে বিষয়ে ভাল ভাবে পদক্ষেপ নিচ্ছি আমরা। ক্ষতিয়ে দেখছি এর পিছনে কাদের হাত আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ