সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

২০২০ সালে ব্যাংক বন্ধ ২৪ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে বছরে সকল তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ প্রজ্ঞাপন অনুযায়ী ২০২০ সালে ২৪ দিন বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন’ বিভাগ থেকে এ নির্দেশনাটি চিঠি আকারে ওই দিনই বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে মোট ২২ দিন সরকারি ছুটি। এর বাইরে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকার কারণে এই দু’দিন কোনো প্রকারের লেনদেন হবে না।

বরাবরের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে তিন দিন করে ছুটি থাকছে। এসব ছুটির দিন নির্ধারণ করা থাকলেও চাঁদ দেখাসাপেক্ষে পরিবর্তন হতে পারে। এ ছাড়া অন্যান্য উৎসবে বা বিশেষ দিনে এক দিন করে ছুটি থাকছে।

ছুটির তালিকায় রয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে শ্রমিক (মে) দিবস, ৬ মে বুদ্ধ পূর্ণিমা, ২১ মে শবে কদর, ২২ জুন জুমাতুল বিদা, ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতর।

বছরের দ্বিতীয় ভাগে ছুটির তালিকায় আছে— ১ জুলাই ব্যাংক হলিডে, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আযহা, ১১ অগাস্ট শুভ জন্মাষ্টমী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ অগাস্ট আশুরা, ২৬ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী সা., ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ