সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

বাবরি মসজিদ ভাঙা গেলে বিবেকানন্দের মূর্তিও ভাঙা হতে পারে: সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতন বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে দিল্লির জওহরলাল নেহরুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলন থেকে বুধবার রাতে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার ঘটনা ঘটে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, এই ঘটনায় ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি নেতা-কর্মীরা এ নিয়ে কঠোর সমালোচনা করছেন। তবে বাঙালি গায়ক কবির সুমন ভিন্নভাবে ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন।

যাদবপুরের সাবেক এই তৃণমূল এমপি বলেন, ‘প্রায় ৫০০ বছরের পুরোনো বাবরি মসজিদ ভাঙা হতে পারলে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙা অস্বাভাবিক বিষয় নয়।’

গত শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। যুগ যুগ ধরে চলতে থাকা মামলাটির রায়ে বাবরি মসজিদের স্থলে রাম মন্দিরের নির্দেশ দেয় আদালত। অযোধ্যায় অন্যত্র মসজিদ নির্মাণের নির্দেশও দেয়া হয়।

অযোধ্যার এই রায় প্রসঙ্গে কবির সুমন বলেন, ‘একদল মানুষের বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে রায় ঘোষণা করল মাননীয় সুপ্রিম কোর্ট।

খুব বেশি দিন আগের কথা নয়, ১৯৯২ সালে মসজিদের ওপরে ওঠে আদভানি, উমা ভারতীরা নাচলেন। সমগ্র বিশ্ব দেখল মসজিদ কীভাবে ধ্বংস করা হল। এখন শুনছি তাজমহল আর লালকেল্লাও নাকি ভেঙে ফেলা হবে। সবই বিশ্বাস!’

এরপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, ‘সবই তো এখন বিশ্বাসের ওপরে ভিত্তি করেই হচ্ছে। সেই বিশ্বাসের ভরসাতেই স্বামী বিবেকানন্দের মূর্তিও ভাঙা হতে পারে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ