শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঘরে বসে তৈরি করুন পটেটো ললিপপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: সকালের নাস্তা, টিফিন অথবা বিকেলের হালকা খাবারে পটেটো ললিপপ খাওয়া যায়। আসুন জেনে নেই মজাদার এ স্ন্যাকসটির রেসিপি।

বানাতে যা লাগবে: আলু সেদ্ধ মাখানো, পেঁয়াজ মিহিকুঁচি করা ১/৪ কাপ, ধনেপাতা কুঁচি ২-৩ টেবল চামচ, বাসায় তৈরি ফ্রেশ ব্রেড ক্রাম্ব (ব্লেন্ডারে ব্লেন্ড করা) ১/২ কাপ, মরিচগুঁড়া ১/৪ চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১/২ টেবল চামচ, রসুন বাটা ১/২ টেবল চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, টেম্পুরা, ইটালিয়ান সিজনিং (বেজিল, ওরেগ্যানো, থাইম, রোজমেরি) ১ চা চামচ।

যেভাবে বানাবেন: প্রথমে ব্রেড ক্রাম্ব, লালমরিচ কুঁচি ও ইটালিয়ান সিজনিং একসাথে মিশিয়ে নিন। এবার ময়দা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পটেটো ললিপপ বানানোর জন্য হাতে আগে তেল মাখিয়ে নিন, যেন আলুর মিশ্রণ হাতে লেগে না যায়। তারপর পরিমাণমতো আলুর মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোলাকৃতি বল তৈরি করুন। বল তৈরির পর তা ময়দার পেস্টে মাখিয়ে ব্রেড ক্রাম্ব লাগাতে হবে এমনভাবে যেন ব্রেড ক্রাম্ব বলের সাথে ভালোভাবে লেগে থাকে।

ফ্রাইংপ্যানে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে ডুবো তেলে আলুর বলগুলো ভাজতে হবে। একসাথে বেশি বল ভাজা যাবে না। বলগুলো হালকাভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। আর সবদিকে সমান তাপ পায়। সোনালী বাদামি রং ধারণ করলে নামিয়ে নিতে হবে। বলগুলোর সাথে টুথ পিক বা কাঠি লাগিয়ে ললিপপ তৈরি করতে হবে। তারপর পরিবেশন করুন ডিপিং সস দিয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ