শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

লোকমুখে প্রচলিত ৩টি ভুল মাসয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকমুখে প্রচলিত শত শত ভুল মাসয়ালা আজকাল আমরা ধর্মের অংশ বলে মানা শুরু করে দিয়েছি। এসব মাসয়ালার সত্যতা সম্পর্কে আমাদের জানা থাকা প্রয়োজন। এর মধ্য থেকে ৩ টি ভুল মাসয়ালা তুলে ধরা হলো-

১. একটি ভুল কথা
কিছু এলাকার মহিলাদের মাঝে একথা প্রচলিত রয়েছে- কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায় তাহলে কিয়ামতের দিন তার নাক-কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে।

কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। অলংকার ব্যবহারের উদ্দেশ্যে মহিলাদের নাক-কান ফোঁড়ানো জায়েয। কিন্তু এটি শরীয়তের কোনো জরুরি হুকুম নয়। কোনো নারী নাক-কান না ফোঁড়ালে তার কোনো গোনাহ হবে না এবং এ কারণে আখেরাতে তাকে শাস্তিও পেতে হবে না।

২. একটি ভুল বিশ্বাস
কোনো কোনো এলাকার মানুষ মনে করে, যে ঘর-বাড়িতে পেঁচা বসবে সে ঘরের বা বাড়ির কেউ মারা যাবে বা বিপদ আসবে। এটি একটি ভুল বিশ্বাস।

পেঁচাকে কুলক্ষণে মনে করা জাহেলী যুগের ভ্রান্ত ধারণা। হাদীস শরীফে পেঁচা বা অন্য কোনো কিছুকে কুলক্ষণে মনে করতে নিষেধ করা হয়েছে। পেঁচা দেখা কুলক্ষণে নয়, পেঁচার অনিষ্ট করার কোনো ক্ষমতা নেই। লাভ-ক্ষতির মালিক একমাত্র আল্লাহ তাআলা। এ ধরনের অলীক ধারণা-বিশ্বাস থেকে বিরত থাকা আবশ্যক।

৩. একটি ভুল ও নাজায়েজ প্রচলন
অনেক এলাকায় দেখা যায় ফেরীওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলাদের জমানো চুল ক্রয় করে। আর মহিলারাও অজ্ঞতাবশত চুল বিক্রি করেন।  এটি একটি নাজায়েয কাজ, এ থেকে বেঁচে থাকা আবশ্যক।

মানুষের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ, কোনো অংশ বিক্রি করা জায়েয নয়। মানুষকে যেমন আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন তেমনিভাবে মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি চুল, নখ ইত্যাদি কর্তিত অংশও সম্মানিত এবং এগুলো বিক্রয়যোগ্য কোনো বস্ত্ত নয়। সুতরাং এগুলো বিক্রি করা যাবে না। সম্ভব হলে দাফন করে দেয়া উত্তম। আল-কাউসার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ