বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভবনে আটকে পড়া শিশুটি কোরআন আনতে গিয়েছিলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে ধসে পরা ভবনের ভেতরে আটকে পড়া শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে দমকল বাহিনী। শিশুটি কোরআন আনতে ভিতরে গিয়েছে বলে জানা যায়।

গতকাল রোববার বিকেলে বাবুরাইল এলাকায় ওই ভবনটি হঠাৎ ধসে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হয়।

ইফতেখার আহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী শিশুটি এখনো বেঁচে আছে কি না, সেটা এখনো স্পষ্ট নয়।

দমকল বাহিনী জানাচ্ছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। তবে শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

শিশুটির বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল বিবিসিকে জানান, তার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছেলে প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত।

রোববারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু সে ভেতরে ফেলে আসা কোরআন শরিফ আনতে আবার ফিরে যায় ভবনটির ভেতরে। এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না বলে জানান তার বাবা।

শিশুটির মা বলেন, আমি আমার ছেলেকে জীবিত চাই। ওরে বের করেন। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ভবন ধসের ঘটনায় কমপেক্ষ একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চারজন। ভবনটি ধসে পাশের খালে গিয়ে পড়ে।

চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ