বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও নয়টি ককটেল উদ্ধার করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুরের ষোলআনি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শহিদ ব্যাপারি (৫০), আহসান ব্যাপারি (৫৩), রূপু দেওয়ান (২৪) ও শাহ পরান (২৪)। এদের মধ্যে শহিদ ও আহসানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম, রায়হান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা ভাগিনা রাসেল গ্রুপের লোকজন ষোলআনি গ্রামের সবুজ দেওয়ানে গ্রুপের লোকজনের বাড়িতে আকস্মিক হামলা চালায়।

এ সময় তারা গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সবুজ দেওয়ান গ্রুপ পাল্টা ধাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয় ২২ জন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ দিকে, ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে রায়হান প্রধান ও সবুজ দেওয়ান। পাশাপাশি তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ