শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কার করলে অজু ভাঙ্গবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার শরীরে যদি কোন নাপাকী লাগে অথবা আমি যদি শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কার করি তবে কি আমার অজু ভেঙ্গে যাবে?

উত্তর: ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ।

শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কারে অজু ভঙ্গ হয় না। কারণ নাপাক হাতে লাগলে অজুভঙ্গ হয় না, তবে নামাজের আগে অবশ্যই নাপাকগুলো ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।

অনুরূপভাবে চিকিৎসার সরঞ্জামে হাত দিলে, রক্ত কিংবা অন্য যে কোন নাপাক স্পর্শ করলে অজু ভঙ্গ হয় না। তবে অবশ্যই যে স্থানে নাপাক লাগবে সে স্থান উত্তমরূপে ধৌত করতে হবে।

খালি পায়ে বাথরুমের মেঝেতে হাটলেও অজু ভঙ্গ হয় না। তবে যদি মেঝেতে কোন নাপাক লেগে থাকে আর মেঝে অথবা পা ভেজা থাকে, এমতাবস্থায় সে মেঝেতে হাটলে পা উত্তমরূপে ধৌত করে নিতে হবে। -ফাতও’য়াতে শায়েখ ইবনে বাজ, ১০/১৩৯

সূত্র: islamqa.info

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ