মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে বহিষ্কার: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, যে কয়েকজন এমপির বরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগটা যখন চার্জশিটে চলে যাবে, অভিযোগটা প্রমাণ হবে, যখন তার দণ্ড হবে, তখন তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগে আপনি কীভাবে শাস্তি দেবেন? যে অভিযোগ এসেছে, সেটাতো পুরোপুরি সত্য নাও হতে পারে।

‘এতে দলে দলের ভাবমূর্তি খারাপ হবে বলে আমি মনে করি না। এতে করে সরকারের সৎ সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে। বরং ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে। তাই এ ক্ষেত্রে ভাবমূর্তি অনুজ্জ্বল হবে না।’

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নুসরাত তামান্না ওরফে বুবলীর বিষয়ে ব্যবস্থা নেবেন কি না?’ এমন প্রশ্নে তিনি বলেন, সেটাতো দলীয় ব্যাপার আছে আমাদের। দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির মিটিং এ বিষয়টি আলোচনা করবো। তিনি দলের এমপি। তাই দলীয় সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। আর যদি পার্লামেন্টারি গণতন্ত্রে জাতীয় সংসদের অবিভাবক স্পিকার রয়েছেন। তার গোচরে বিষয়টি নিশ্চয় আছে। তিনিও ব্যবস্থা নিতে পারেন। সেটাও দেখার বিষয়।

-এএ