সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বিজেপি সভাপতির দায়িত্ব ছাড়ছেন অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাধারে তিনি বিজেপির সভাপতি এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর মন্ত্রীসভা গঠনের সময়ই কথা উঠেছিল যে এবার কাঁধ থেকে দায়িত্ব নামাবেন অমিত শাহ।

অবশেষে বিজেপির এই সভাপতি সোমবার নিজের মুখেই ঘোষণা করলেন যে, নতুন সভাপতি পেতে চলেছে দল। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ আগামী ডিসেম্বরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হলে দলের নেতৃত্বের জন্য নতুন নেতার পথ তৈরি করবেন তিনি। অমিত শাহ বলেন, ডিসেম্বরের মধ্যেই দলের মধ্য থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডের কাছে দেয়া এক সাক্ষাতকারে অমিত শাহ বলেন, আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার সুপার পাওয়ার হিসেবে কাজ করবেন এমন ধারণা মোটেও ঠিক নয়। তিনি আরও জানান, ২০১৪ সালে তিনি বিজেপি প্রধানের দায়িত্ব নেওয়ার সময়ও ঠিক এমনই কথা উঠেছিল এবং একবার তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরলেই সব জল্পনা শেষ হবে।

বিজেপি যে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ীই পরিচালিত হবে সে কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, বিজেপি কংগ্রেসের মতো নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না। বিজেপি সাধারণত এক ব্যক্তি এক পদ রীতি অনুসরণ করে। তাই আশা করা হয়েছিল যে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর নতুন একজন নেতার জন্য দলের পথ তৈরি করে দেবেন।

এ বিষয়ে অমিত শাহ বলেন, সাংগঠনিক নির্বাচন সামনে। নতুন সভাপতি ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন এবং দলের বিষয়গুলো বুঝে নেবেন। ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট হবে। ফল প্রকাশ হবে ২৪ অক্টোবর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ