সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

কাশ্মীরে ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিক্ষোভ থেকে আটক হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোনসহ বহু নারী বিক্ষোভকারী।

আজ মঙ্গলবার শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে অনেক নারী জড়ো হন। তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করতেই পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয় এবং এক ডজনেরও বেশি নারীকে আটক করে।

বিক্ষোভ থেকে ফারুক আবদুল্লাহর বোন সুরাইয়া আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহর মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান এবং কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশিরকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন নারী সমাজকর্মী ও শিক্ষাবিদও রয়েছেন।

এসময় সুরাইয়া আবদুল্লাহ বলেন, ‘গত ৫ আগস্ট আমাদের বাড়ির ভেতরে তালাবদ্ধ করে রেখে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও তো কার্যকর হয় না।’

এর আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা রদ করে কথিত জননিরাপত্তা আইনে উপত্যকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহকে (তিনিও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী) আটক করে মোদি সরকার।

পাশাপাশি কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ রাজ্যের কয়েকশ নেতাকেও আটক বা গৃহবন্দী করে রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ