বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

ভারতে কবর থেকে জীবন্ত নবজাতক উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত শিশুকে দাফন করতে কবর খুঁড়ছিলেন গ্রামবাসী। কিন্তু তিন ফুট মাটি খোঁড়ার পরই একটি মাটির পাত্রে কোদালের আঘাত লাগে।

মাটি সরাতে তাতে খোঁজ মেলে এক নবজাতকের। শিশুটিকে জীবিত দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন।

এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলার এক গ্রামে। জানা গেছে, অভিনন্দন সিং নামের এক ব্যক্তির কন্যা জন্মের পর পরই মারা যায়। তার জন্য কবর খুঁজতে গিয়েই গ্রামবাসী সন্ধান পায় জীবিত আরেক নবজাতক কন্যার।

উত্তরপ্রদেশের পুলিশ ধারণা করছে, শিশুটিকে জীবন্ত কবর দেওয়ার ব্যাপারে তার বাবা-মায়ের সম্পৃক্ততা রয়েছে। তারা এরই মধ্যে নবজাতকের প্রকৃত বাবা-মায়ের সন্ধানে নেমেছে।

পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সন্তানের জন্য কবর খুঁড়তে গিয়ে সৌভাগ্যবশত ওই ব্যক্তিসহ গ্রামবাসী মেয়েটিকে জীবিত উদ্ধার করতে পেরেছে। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা উন্নতির দিকে।

ভারতে এখনও অনেক স্থানে তীব্র লিঙ্গ বৈষম্য বিদ্যমান। দারিদ্রতার কারণে অনেক পরিবার এখনও মেয়ে সন্তানকে পরিবারের বোঝা মনে করে।

এ কারণে নিষিদ্ধ থাকলেও অনেক স্থানে এখনও অবৈধভাবে কন্যা ভ্রুণ মেরে ফেলা হয়। এমনকী জন্মের পরও বিভিন্ন স্থানে কন্যা শিশু হত্যার ঘটনা ঘটে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ