মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কানাডার নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা হোসেন। তিনি ক্ষমতাশীল লিবারেল পার্টি থেকে অশোয়া আসনে মনোনয়ন পেয়েছেন।

আগামী ২১ অক্টোবর এ নির্বাচন হবে। বর্তমানে এ আসনটি কঞ্জারভেটিভ পার্টির দখলে। সেই আসনটি দখল মুক্ত করতে আফরোজা লড়ছেন সাংসদ কলিন কেরির সঙ্গে।

টরন্টো থেকে ৬০ কিলোমিটার দূরের শহর অশোয়ায় তিনি এখন নির্বাচনী প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত।

আফরোজা বলেন, কানাডা অভিবাসীদের দেশ, আমরাও অভিবাসী আর আমার দলও অভিবাসী বান্ধব। সে জন্যেই আমি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত হয়েছি।

তিনি আরো বলেন, বিগত চার বছরে জাস্টিনের সুশাসনই লিবারেল পার্টিকে আবারো বিজয়ী করে দিবে বলে বিশ্বাস করি। কারণ, কানাডিয়ানরা জাস্টিন সরকারের সুফল পেয়েছে।

উল্লেখ্য, আফরোজা স্বামী মোয়াজ্জেন হোসেনসহ ৩০ বছর আগে কানাডা এসে নিজের প্রচেষ্টায় পড়াশোনা এবং পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত পেশাদার অ্যাকাউন্ট্যান্ট। সেই সঙ্গে কানাডার মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ