মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, যে কোনো সময় ভয়ানক সহিংসতার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিকের দাবি করলেও গণমাধ্যমকর্মীদের দাবি পুরো উল্টো। বিবিসি ও রয়টার্সের মতো সংবাদমাধ্যমগুলোর মতে, সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও মূলত অহিংস প্রতিবাদ আর চাপা ক্ষোভে ফুঁসছে উপত্যকাটির জনগণ।

যে কোনো মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত নিরাপত্তাবাহিনীর সদস্যের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সহিংস সংঘর্ষ হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘ডন’।

‘ডন’ জানিয়েছে, শনিবার শ্রীনগরে গ্রেনেড হামলায় এক নারীসহ আটজন হত্যার ঘটনায় কাশ্মীরবাসীর মনে তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে। প্রয়োজনে সহিংস আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকার দাবি করছে কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কিন্তু শনিবার (১২ অক্টোবর) চার সমাজকর্মীর একটি দল জম্মু-কাশ্মীর ঘুরে এসে জানিয়েছেন, সরকারি বয়ানের চেয়ে বাস্তবের কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রকৃতপক্ষে উপত্যকাটি নীরব প্রতিবাদে ফুঁসছে।

মনোবিদ অনিরুদ্ধ কালা, জনস্বাস্থ্যকর্মী ব্রিনেল ডিসুজা, সাংবাদিক রেবতী লাউল ও সমাজকর্মী শবনম হাসমি কাশ্মীরের রাজনৈতিক নেতা, আমলা, গৃহবধূ, স্কুলশিক্ষক, ব্যবসায়ী, ট্যাক্সিচালক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেন।

বিশেষ মর্যাদা বাতিলের পর হিংসার প্রকোপ দেখা না যাওয়াকে কাশ্মীরিদের দাঁতে দাঁত চেপে সহ্য করে যাওয়া বলে জানান তারা।

তাদের মতে, কাশ্মীরবাসীরা নিজ থেকেই দোকানপাট, অফিস বন্ধ রেখেছেন। সরকারের পক্ষে থেকে কাশ্মীরিদের মুখ বন্ধ করে রাখার পাশাপাশি তারা ভালো আছে বলে গণমাধ্যমকে বলতে বাধ্য করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ