মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাবরি মসজিদের রায় মুসলমানদের পক্ষেই আসবে: মুসলিম পার্সোনাল ল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দারুল উলূম নাদওয়াতুল ওলামা লখনৌয়ের সুলাইমানিয়া হোস্টেলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দ্য ইনকিলাব হিন্দি নিউজের বরাতে জানা যায়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড বৈঠক শেষে প্রেস কনফারেন্সে জানায়, ভারতের নাগরিক কোড বা এনআরসি কেবল মুসলমানদের জন্যই নয়, তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনেক সম্প্রদায়ের জন্যও বড় ধরনের সমস্যা তৈরি করছে।

অযোধ্যা বা বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ঠিক আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটি গতকাল শনিবার নাদওয়াতুল উলামায় এ গুরুত্বপূর্ণ সভা করেন। এসময় সুপ্রিম কোর্টের শুনানি এবং আগামী মাসে সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

সভায় আশা করা হয় সুপ্রিম কোর্টে অযোধ্যা বাবরি মসজিদ বিষয়ের সিদ্ধান্ত মুসলমানদের পক্ষেই আসবে। বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড এবং ট্রিপল তালাক আইন সম্পর্কেও আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ রাবে হাসান নদভী, মহাসচিব মাওলানা ওয়ালী রাহমানি, ভাইস প্রেসিডেন্ট ফখরুদ্দিন আশরাফ, জমিয়তে উলেমায়ে হিন্দ মাওলানা আরশাদ মাদানী সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি, মাওলানা খালিদ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্যা ইনকিলাব অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ