শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নারীর তারুণ্য ধরে রাখবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌবন কি কেবলই শারীরিক? বা বয়স কি কেবলই একটি সংখ্যা? এসব নিয়ে বিতর্ক থাকলেও, মানুষ যে চাইলে যৌবনকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারে, তা এখন মিমাংসিত সত্য। ধারণা করা হয়, ৪০ বছরের পর থেকে নারীদের শরীরে বার্ধক্যের ছাপ দেখা দিতে থাকে। এর কারণ হিসেবে নিজের শরীরের প্রতি নারীদের গাফিলতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। হাজার কাজের মধ্যেও ঠিকমতো শরীরের যত্ন নিতে পারলে কেবল ৪০ নয় ৬০ বছরেও অনায়াসেই যৌবন ধরে রাখা সম্ভব বলে মনে করেন তারা।

গবেষণায় দেখা গেছে, দৈননন্দিন খাবারের তালিকায় নিচের খাবারগুলো রাখলেও ৪০- এর পরেও সতেজ ত্বক ও যৌবন ধরে রাখা যায়।

তাহলে আসুন জেনে নিই, কোন কোন খাবার বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে-

১. আনারস। ত্বকের মধ্যে থাকা কোলাজেন পদার্থটি তৈরি হতে কয়েকটি অ্যামিনো অ্যাসিড দরকার। বিশেষজ্ঞরা বলছেন, চল্লিশের পর থেকে শরীরে এই অ্যামিনো অ্যাসিডের মাত্রা কমে যেতে থাকে। ফলে পর্যাপ্ত কোলাজেন তৈরি হতে পারে না। আনারসে রয়েছে ম্যাঙ্গানিজের মতো ধাতু যা এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে প্রধান ভূমিকা রাখে।

২. বাদাম। শুধুই ক্যালসিয়াম নয়, ৪০ পার হলেই প্রোটিন, ফাইবার ও মাইক্রো নিউট্রিয়েন্টের মতো গুরুত্বপূর্ণ উপকরণগুলোর ঘাটতিও যথেষ্ট পরিমাণে দেখা যায়। এরই সঙ্গে শরীরে বাড়তে থাকে কোলেস্টেরলের পরিমাণ যা ডেকে আনে হার্টের বিপদ। বাদামের মধ্যে থাকা আখরোট ও আমন্ড কোলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে উপকারী।

৩. মাশরুম। বয়স ৪০-এর কোটায় পড়লে কেবল যে ত্বক নষ্ট হয় তা কিন্ত নয়। কোমর ব্যথা, হাড়ের জয়েন্টের ব্যথায় অনেকের ঘুম হারাম হয়ে যায়। ডাক্তাররা বলছেন নারীদের ক্যালসিয়ামের অভাব হাড়ের দুর্বলতার একটি মূল কারণ। আর হাড়ের দুর্বলতা থেকেই এসব রোগের উপক্রম। মাশরুম হলো ভিটামিন ডি-এর ভাণ্ডার। ভিটামিন ডি ছাড়া হাড় ক্যালসিয়াম শোষণ করতে পারে না।

৪. বেদানা। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে কোলাজেন নামে একটি পদার্থ থাকে যা ত্বককে টানটান রাখে। কিন্তু শরীরে উৎপন্ন হওয়া ফ্রি র‌্যাডিক্যালস ত্বকের এই কোলাজেনকে নষ্ট করে দেয়। ফলে ত্বকে রিঙ্কলস, ফাইনলাইনস ইত্যাদি দেখা দেয়। বেদানার রস শরীরে ফ্রি র‌্যাডিক্যালসগুলোকে নষ্ট করে দেয়।

৫. ব্লুবেরি। প্রতিদিনই নানা কাজে আমাদের রোদে বের হতে হয়। এই রোদ আর দূষণ ত্বকে যে কেবল দাগই ফেলে তা কিন্তু নয়, বরং ত্বকের কোষের ক্ষতিও করে। এ ছাড়া কাজের চাপেও শরীরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বলিরেখা, যা ত্বকে বার্ধক্যের ছাপ ফুটিয়ে তোলে। ব্লুবেরিতে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেসকে শরীর থেকে দূর করে। রোদ ও স্ট্রেসের কারণে ক্ষতি হওয়া কোষগুলোকে সারিয়ে তোলে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ