সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জাপানে টাইফুনের আঘাতে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েক দশকের মধ্যে জাপানে সবচে’ শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হেনেছে। টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।

‘ক্যাটাগরি-৩’ মাত্রার শক্তিশালী টাইফুনের তাণ্ডবের পর রোববার বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা শুরু করেছে জাপানের সেনাবাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৭ জন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার সন্ধ্যায় শক্তিশালী টাইফুনটি হনশু দ্বীপের উপকূল দিয়ে জাপানের স্থলভাগের দিকে উঠে আসে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতি নিয়ে পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে যায় ঘূর্ণিঝড়টি।

ঝড়ের কারণে জাপানের মধ্যাঞ্চরের নাগানো এলাকায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে। চিকুমা নদীর পানি বৃদ্ধিতে বন্যার পানি কোনও কোনও বাড়ির দ্বিতীয় তলাতেও উঠে গেছে। আটকে মানুষদের উদ্ধারে তল্লাশি চালাতে হেলিকপ্টারও ব্যবহার করছে সেনাবাহিনী।

নাগানোর জরুরি উদ্ধার বিভাগের কর্মকর্তা ইয়াশিরো ইয়ামাগুচি বলেন, রাতের মধ্যে আমরা ৪২৭টি বাড়ির প্রায় এক হাজার ৪১৭ জন বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। নদীর পানি না বাড়লেও আবাসিক এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়ছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ