সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এক সপ্তাহের ব্যবধানে দেওবন্দে ৩ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) দেশটির উত্তরপ্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’।

এর মধ্য গত সাতদিনে সাহরানপুরের দেওবন্দ এলাকায় ভারতে ক্ষমতাসীন দল বিজেপির তিনজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তবে  কারা এই কাজ করল তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১২ অক্টোবর) রাতে ৪৭ বছর বয়সী বিজেপি নেতা ধারা সিংকে গুলি করে হত্যা করা হয়। তিনি স্থানীয় একটি চিনিকলের সেক্টর ইনচার্জ।উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দের বাসিন্দা ধারা সিং বাইকে করে ফিরছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই গুলি চালানো হয় তার ওপর।

এদিকে শেষ এক সপ্তাহে এখানে ৩ জন বিজেপি নেতাকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে গত ৮ অক্টোবর বিজেপি নেতা জশপাল সিংকে গুলি করে হত্যা করে কয়েকজন বন্দুকধারী। আর গত ১০ অক্টোবর আরেক বিজেপি নেতা কবির তিওয়ারিও বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

সূত্র: এনডিটিভি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ