মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আজাদি আন্দোলনে নাশকতার বিরুদ্ধে সরকারকে সতর্ক করলেন ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আজাদি আন্দোলনে সহিংসতার পথ আবলম্বন করলে আমরাও কঠোর হতে বাধ্য হবো।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজের বরাতে জানা যায়, আজ রোববার আগামী ২৭ অক্টোবরের আজাদি আন্দোলনের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত দলের প্রধানদের সম্বোধন করে জেআইআইএফ প্রধান বলেন, তার দলের কর্মীরা তাদের অধিকারের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছে।

আমাদের দলের কর্মীরা সবসময় সংবিধানকে সম্মান করে এসেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমরা সহিংসতা চাই না।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা মাওলানা ফজলুর রহমানকে গার্ড অফ অনার মেনে জীবন দিয়ে হলেও নেতৃত্ব রক্ষার শপথ নেয়।

এ পদযাত্রার রাজনৈতিক সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের সমস্ত দল এখন একই কাতারে ঐক্যবদ্ধ।কাশ্মীরিদের সাথে সংহতি জানাতে ২৭ অক্টোবর মার্চ শুরু হবে।

জেআইআইএফ নেতা আরো বলেন, তিনি এ পদযাত্রায় সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন। এটি কেবল একটি রাজনৈতিক দল নয়, গোটা জাতি, ইসলামাবাদে আসছে, তিনি আরও বলেন, আমরা দেশের ভালোর জন্য শান্তির নিশ্চয়তা চাইছি।

তিনি সরকারকে আরো বলেন, আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা দেশের কোনো ক্ষতি করবো না কোনোদিনও। আমরা শুধু আমাদের অধিকার আদায়ে আন্দোলন করছি।

ডন নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ