সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আফ্রিকায় মসজিদে হামলা, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে সশস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির ওদালান প্রদেশের সালমোসি গ্রামের মসজিদে এ হামলা হয়।

দেশটির নিরাপত্তাবাহিনীর সূত্রের বরাতে এএফপি জানায়, বুরকিনা ফাসোর সালমোসি গ্রামের একটি মসজিদে হামলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র বলছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সালমোসি গ্রামের গ্র্যান্ড মসজিদে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ১৩ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সালমোসি গ্রামের পাশের শহর গোরম-গোরমের স্থানীয় এক বাসিন্দা মসজিদে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই হামলার পর সালমোসি গ্রামের অনেক বাসিন্দা বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন।

উল্লেখ্য, বুরকিনা ফাসো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। সেখানে প্রায়শই এই ধরনের হামলা হয়। গত মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সশস্ত্র সংঘর্ষে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ