বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আবরার হত্যার এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাহাদ হত্যা মামলায় তিনি ৮ নম্বর আসামি।

শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন।

মাজেদুল বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। আবরার হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার খোঁজছিল আইনশৃংখলা বাহিনী।

মাজেদুলকে নিয়ে আবরার হত্যায় ১৭ জনকে গ্রেফতার করা হলো। সবশেষ সোমবার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন-ছাত্রলীগ নেতা অমিত, আবরারের রুমমেট মিজানুর ও তোহা।

উল্লেখ্য, ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে ৭ অক্টোবর হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

-এএ