সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

'যারা দেশকে ভালবাসে, তারা যেন মাওলানা ফজলুর রহমানকে অনুস্মরণ করে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, যারা  পাকিস্তানকে ভালবাসে তারা যেন মাওলানা ফজলুর রহমানকে অনুস্মরণ করে। নওয়াজ তার জামাতার মাধ্যমে পাকিস্তানের জনগণকে এ বার্তা দিয়েছেন।

১০ অক্টোবর মেয়ে জামাতা ক্যাপ্টেন মোহাম্মদ সাফদারের সঙ্গে কারাগার ফটকে দেখা করেন নওয়াজ শরীফ। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে মোহাম্মদ সাফদারের এ কথা জানিয়েছেন।  খবর ডেইলি জং-এর।

নওয়াজ তার জামাতার মাধ্যমে পাকিস্তানের জনগণকে বলেছেন,, মাওলানা ফজলুর রহমানের আন্দোলন কাশ্মীরের স্বাধীনতা ও ভোটের অধিকার নিয়ে। এ আন্দোলন এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে যারা উন্নত ব্যবস্থাকে এগিয়ে যেতে দেয়নি।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এবং ভোটের মাধ্যমে সরকারের পতন হয়। ইমরান খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যেন নতুন করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান। আগামী ২৭ অক্টোবর ‘আজাদী মার্চ’ নামে ওই অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে মাওলানা ফজলুর রহমানের সরকারবিরোধী আন্দোলনে পিপলস পার্টি ও মুসলিম লীগসহ আরও কয়েকটি বিরোধী দল সমর্থন দিতে যাচ্ছে।

এর আগে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে আগস্টের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।

সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে তিনি বলেছিলেন, যদি আগস্টের মধ্যে ইমরান খান পদত্যাগ না করে তাহলে অক্টোবরে সারা দেশ ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে।

এদিকে মাওলানা ফজলুর রহমান গ্রেফতার হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ