বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ডিএসসিসির ভারপ্রাপ্ত মেয়র মানিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

বুধবার (৯ অক্টোবর) ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সি-ফরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গমন করায় হাসিবুর রহমান মানিককে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেন।

আজ বৃহস্পতিবার হাসিবুর রহমান ডিএসসিসির নগর ভবনের মেয়র কার্যালয়ে অফিস করেন। সাঈদ খোকন মেয়র সম্মেলন উপলক্ষে প্রায় এক সপ্তাহ ডেনমার্কে অবস্থান করবেন।

হাসিবুর রহমান মানিক বলেন, ‘মেয়র সাঈদ খোকন আমাকে যে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন তা অবশ্যই সুষ্ঠুভাবে পালন করব।’

-এএ