সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহাকাশ নিয়ে গবেষণায় অবদান রাখায় চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন বিজ্ঞানী। ফিজিক্যাল কসমোলোজি বিষয়ে গবেষণায় এই পুরস্কার পান জেমস পিবলস এবং সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।

মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২ টার দিকে পদার্থে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এর আগে, গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে তারা চিকিৎসায় নোবেল পুরস্কার পান। এ তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যাটক্লিফ।

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী- ৯ অক্টোবর পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়ন বিদ্যায়, ১০ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে, ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জেমস পিবলস, মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ