শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ওমরাহ করার দ্বারা কি হজ ফরজ হয়ে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: কেউ যদি ওমরাহ করে তাহলে (এর ফলে ) তার ওপর হজ ফরজ হয়ে যাবে কি? কোন কোন আলেম বলে থাকেন তার ওপর হজ ফরজ হবে। তারা কুরআনের এ আয়াত وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًاؕ ۰۰۹۷ দ্বারা দলিল পেশ করে বলেন, যে ব্যক্তি ওমরা করবে, তার ওপর হজ করাও ফরজ হয়ে যাবে। জানার বিষয় হচ্ছে, আসলেই কি ওমরা করার দ্বারা হজ ফরজ হয়ে যায়? হলে, তার দলিল কী; না হলেও বা তার দলিল কী?

উত্তর: সাধারণত ওমরাহ করার দ্বারা (ওমরাকারীর ওপর) হজ ফরজ হয়ে যায় না। কেননা শুধু বায়তুল্লাহ শরিফ দেখলেই হজ ফরয হয়ে যাওয়ার কথা কোন কিতাবে উল্লেখ নেই। তাই কেউ হজের সময়ের আগে-পরে ওমরার উদ্দেশ্যে সেখানে গেলে তার ওপর হজ ফরজ হয়ে যাবে না।

তবে হ্যাঁ, হজের সময়ে (শাওয়াল থেকে জিলহজ মাসের ১৪ তারিখের ভেতরে।) কেউ মক্কা শরিফ বা মসজিদে হারামে উপস্থিত হলে/থাকলে তার ওপর হজ ফরজ হয়ে যাবে বলে অধিকাংশ ফুকাহায়ে কেরাম মত পেশ করেছেন।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে শামী: ৩/৪৫৫, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২১৬, বাদায়িউস সানায়ি’: ৩/৫১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া:১৫/৩৬০

ফতোয়া প্রদানে-ফতওয়া বিভাগ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ