বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সন্ত্রাসীদের দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুর দুদল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন বাক্কা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার দরবেশপুর সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে। নিহত বাক্কা পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গুলির শব্দ শুনে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ভোরে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হলে তারাই বাক্কার পরিচয় শনাক্ত করেন।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্পের পুলিশ পরিদর্শক আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাক্কার লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ