রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নিউইয়র্কের ওজনপার্কে হামলার শিকার বাংলাদেশি তারেক আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কের ৭৭স্ট্রিটের লিবার্টি আর গ্ল্যানমোরের মধ্যখানে হেইট ক্রাইমের শিকার হন প্রবাসী বাংলাদেশি নোয়াখালী চাটখিলের তারেক আজিজ।

জানা যায়, স্থানীয় সময় ২ অক্টোবর বুধবার রাত ২টা ৫০মিনিটে তারেক আজিজ তার ডিউটি পালন করতে ৭৭স্ট্রিট আর লিবার্টির কর্ণারের ইয়ামনি গ্রোসারী থেকে মাল ক্যারি করে যখন ডেলিভারি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই দুই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত পথে বাধা সৃষ্টি করে তার উপর উপর্যুপরি হামলা চালায়।

দুর্বৃত্তদের আকস্মিক হামলায় মারাত্মক ভাবে আহত তিনি। তার হাউমাউ আর কান্নাকাটির শব্দ শুনে পাশ্ববর্তী বাসার লোকজন এগিয়ে আসলে মূহুর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা তারেক আজিজের কাছ থেকে নগদ ডলার সহ তার ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর ওজনপার্কের প্বার্শবর্তী এলাকা রিচমন্ড হিল নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন (সন্দীপের) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের ছেলে শাহেদ উদ্দিন (২৭)।

এছাড়াও গেল এক মাসের ব্যবধানে একই স্থানে চার চারটি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে। তাতে নিরীহ চারজন প্রবাসী বাংলাদেশী হামলার শিকার হন।

-এটি