শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঘরে বসে তৈরি করুন নারিকেলের সন্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: নারিকেল দিয়ে তৈরি যেকোনো খাবারই সুস্বাদু। বিভিন্ন পদের মিষ্টান্নতে নারিকেল ব্যবহার করা হয়। তার মধ্যে একটি নারিকেলের সন্দেশ। নারিকেলের সন্দেশ অনেক মজাদার একটি খাবার। খুব সহজে ও অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন এটি। তাহলে আসুন জেনে নেই কি কি লাগবে তৈরিতে আর যেভাবে প্রস্তুত করবেন।

উপকরণ: নারিকেল ১টি, চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচি ৩/৪টি।

প্রণালি: প্রথমে নারিকেল মিহি করে বেটে নিতে হবে। পাত্রে ১ টেবিল চামচ ঘি দিন। নারিকেল বাটা ঘিতে ছেড়ে দিন। চিনি ও এলাচি দিয়ে অনবরত নাড়তে থাকুন। চুলার আঁচ কমিয়ে নিন। নাড়তে নাড়তে যখন মিশে আসবে তখন দুধ মিশিয়ে নিন। এরপর নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সাথে মিশে যাবে তখন নামিয়ে ফেলুন। একটু ঠান্ডা করে পছন্দমতো ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ