সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সৌদির হারামাইন রেল স্টেশনে ভয়াবহ আগুন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দার হারামাইন হাই-স্পিড রেলস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় দুপুর সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস। খবর  আর আরাবিয়ার।

সিভিল ডিফেন্স এক টুইটে জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে দমকল বাহিনীর কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে তারা।

সৌদির আল আরাবিয়া টিভি এবং মক্কা অঞ্চল ওই ঘটনার পর টুইটারে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে। সেখানে দেখা গেছে, স্টেশনে ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশেই হেলিকপ্টার উড়ছে।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ হারামাইন রেলওয়ে দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলারের এই রেললাইন গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয়।

উল্লেখ্য, সৌদি তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে চাঙা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে এই রেলস্টেশন সেটিরই অংশ।

https://twitter.com/i/status/1178275206437183490

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ