বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

কারফিউ তুলে নিলে কাশ্মিরে রক্তগঙ্গা বয়ে যাবে: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে যে অমানবিক কারফিউ জারি করে রাখা হয়েছে তা তুলে নেয়া সেখানে রক্তগঙ্গা বয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় কারফিউ জারির মাধ্যমে জম্মু-কাশ্মিরে ভারত যে অচলাবস্থা তৈরি করে রেখেছে তার নিন্দা করেন ইমরান খান।

কাশ্মিরের জনসংখ্যা ৮০ লাখ উল্লেখ করে ইমরান খান প্রশ্ন করেন, ৮০ লাখ জনসংখ্যার অঞ্চলে নয় লাখ ভারতীয় সেনা মোতায়েনের কী প্রয়োজন থাকতে পারে? নারী শিশু এবং অসুস্থ লোকজনকে পশুর মত খাঁচা-বন্দী করে রাখা হয়েছে।

এ সময় আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কাশ্মির থেকে কারফিউ তুলে নেয়ার পর সেখানে রক্তগঙ্গা বয়ে যেতে পারে। ভারতের এই অমানবিক কারফিউয়ের কারণে কাশ্মিরের জনগণ অস্ত্র হাতে তুলে নিতে পারে।

ভাষণে কাশ্মির উপত্যকা থেকে ভারতীয় বাহিনীর অমানবিক কারফিউ প্রত্যাহার এবং বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানান ইমরান খান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ব্যাপারে প্রস্তাব পাস হয়েছিল, এ কথা মনে করিয়ে দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেম সে প্রস্তাব জাতিসংঘকেই বাস্তবায়ন করতে হবে। নইলে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হলে তার পরিণতি সারাবিশ্বকে ভোগ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ