বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আল আকসা মসজিদের সব দরজা বন্ধ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশের সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কাউকে প্রবেশ করতে না দিয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুব্বাত আস-সাখরাতেও (ডোম অফ দি রক) প্রবেশের পথ বন্ধ করে দেয়।

তুরস্কের গণমাধ্যম আনাদলুকে পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি বলেন, আল-আকসা মসজিদের দরজা বন্ধ করা অপ্রত্যাশিত এবং ইসরায়েলি কর্তৃপক্ষের অবিলম্বে এ নীতিটি বন্ধ করা উচিত, যা নীতিতে পরিণত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদ প্রাঙ্গণ থেকে একজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, পুরাতন জেরুসালেম শহরে ছুরি হামলার চেষ্টার ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, মুসলমানরা আল-আকসাকে তাদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করে। আল-হারাম আল-কুদসি আশ-শরিফ বলে পরিচিত স্থানের ওপরে এটি অবস্থিত। মুসলিম বিশ্বাস অনুযায়ী ইসরা ও মেরাজের সঙ্গে এ স্থানটি সম্পর্কিত।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুসালেম অধিগ্রহণ করে দখলদার ইসরায়েল। ১৯৮০ সালে এটিকে সম্প্রসারণ করে এটিকে ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করা হয়। তবে তাদের এ দাবিকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ