সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন আচমিতার গাংকুলপাড়ার বাঁকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ ব্রাহ্মণকচুরি গ্রামের আব্দুল বারেক মিয়া (৪২), ভৈরবের গজারিয়া গ্রামের ফয়সাল মিয়া (১৭) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের আট বছরের মেয়ে তন্বী। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর গাংকুলপাড়ার বাঁকে যাতায়াত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ