রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

'যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দেয়া ছিল পাকিস্তানের বড় ভুল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯/১১ এর ঘটনার পরে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছিল পাকিস্তান। সোমবার নিউইয়র্কে এই কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পারভেজ মুশারফের সরকারের ওই সিদ্ধান্তের সমোলচনা করে ইমরান খান বলেন,‘যা করা সম্ভব নয়, সেই প্রতিশ্রুতি দেয়া ঠিক হয়নি।’ কাউন্সিল অন ফরেইন রিলেশনস (সিএফআর) এর বৈঠকে সোমবার (২৩ সেপ্টেম্বর) এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ৯/১১ এর পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে সবচেয়ে বড় ভুল করেছে। এরপর প্রায় ৭০ হাজার পাকিস্তানী মারা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দেয়ার কারণে পাকিস্তানের ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে জিততে পারেনি বলে আমাদের দোষারোপও করা হচ্ছে।

কাশ্মির ইস্যুতে ইমরান খান বলেন, এটা এখন মানবিকতার বিষয়। কাশ্মির থেকে অন্তত অবরোধ তুলে নেয়া উচিত ভারতের। এই অবস্থা আরো খারাপ হতে পারে।

আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কোনো ভাবেই সামরিক শক্তি দ্বারা আফগানিস্তানে শান্তিু ফেরানো সম্ভব নয়। আফগানিস্তানে শান্তি ফেরাতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তালেবানের সাথে আলোচনার উদ্যোগ নিতে অনুরোধ করবেন বলে জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ