শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এই দুর্নীতিবাজদের খুব শক্তভাবে ধরুন, প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে বলেছন, আমি যে জায়গায় আমি দাঁড়ায় আছি, সেটা না বললেই নয়। এটি নারায়ণগঞ্জের ভুলতা। এই জায়গায় আমি আমার জীবনের একশো থেকে দুইশো ঘণ্টা সময় নষ্ট করছি। সিলেট থেকে আসার পর আমার বাস ঘণ্টার পর ঘণ্টা এইখানে দাঁড়ায়ে থাকতে হতো।

ভুলতায় ফ্লাইওভার তৈরি হয়েছে। সিলেটের মানুষ এর সুফল পাচ্ছে উল্লেখ করে বলেন, আজ আমি প্রথমবারের মতো এই ফ্লাইওভারের ওপর দিয়ে এলাম। যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো সেখানে আজ মাত্র এক মিনিট সময় লাগলো।

সরকারের উন্নয়ন পরিকল্পনাকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, যখন দেশের এইরকম চিত্র দেখি, দেশের উন্নয়ন দেখি তখন আমি অনেক বেশি স্বপ্ন দেখতে শুরু করি। আপনাদেরকে না দেখায়ে পারলাম না এইটা হলো নারায়ণগঞ্জের ভুলতা। যে জায়গায় ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়েছে, এই জায়গাটা একদম বিদেশের মতো লাগছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, এই দুর্নীবাজদের খুব শক্তভাবে ধরুন। যখন দেখি এই দুর্নীতিবাজরা বালিশ এবং পর্দার নামে হাজার হাজার টাকা লুটপাট করে নেয়। আমি বলবো সময় এসেছে এদেরকে শক্তভাবে ধরেন। এইসব দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

দেখুন সম্পূর্ণ বক্তব্য

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ