রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

যুক্তরাষ্ট্র সফরে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতার খেতাব পেলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের নেতারা। রবিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে এরদোগানের প্রশংসা করেন তারা।

মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকায় তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করা হয়েছে। এ সময় এরদোগানকে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতা হিসেবেও উল্লেখ করা হয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির।

নিউইয়র্কের ব্রুকলিনে আল-তাকওয়া মসজিদের ইমাম সিরাজ ওয়াহাজ বলেন, আমাদের একজন কেন্দ্রীয় নেতা প্রয়োজন। আমার মনে হয় আমরা সেটা তুরস্ক (এরদোগান) থেকে পাচ্ছি। আমরা নিউইয়র্কবাসীরা আপনাকে খুব পছন্দ করি।

ইউনাইটেড স্টেটস কাউন্সিল ফর মুসলিম অরগানাইজেশন্স-এর সাধারণ সম্পাদক ওসামা জামালও এরদোগানের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ পেয়েছি। মুসলিম উম্মাহর জন্য আপনার ভালোবাসা, উদারতা, যত্ন, সহযোগিতা অবশ্যই প্রশংসার দাবিদার।

একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, সারা বিশ্বের মুসলিমদের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় আরও বেশি সুসংগঠিত হচ্ছে। বিশ্বের ১৭০ কোটি মুসলমানদের অংশ আমরা। আমাদের মধ্যকার মতবিরোধ যেন আমাদের পেছনে ঠেলে না দেয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ