রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

বৈধ শাসকের বিরুদ্ধেও শা‌ন্তিপূর্ণ ‌বি‌ক্ষোভ শরিয়তে বৈধ: শাইখুল আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: নির্বাচিত ও বৈধ শাস‌কের বিরু‌দ্ধে দেশের সাধারণ জনতা শা‌ন্তিপূর্ণ ‌বি‌ক্ষোভ কর্মসূ‌চি পালন করতে পারবে এবং শরিয়তের দৃষ্টিতে এর বৈধতা রয়েছে ফতোয়া দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রান্ড ইমাম ড. আহমাদ আত তাইয়্যিব।

বুধবা‌র (১৮ সেপ্টেম্বর) এক বিবৃ‌তি‌তে শাইখুল আজহার এ ফতোয়া দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল আহরাম।

ড. আহমাদ আত তাইয়্যিব ব‌লেন, শাস‌কের বিরু‌দ্ধে শা‌ন্তিপূর্ণ ‌বি‌ক্ষোভ কর্মসূ‌চি শরঈভা‌বে বৈধ। এর সা‌থে ঈমান বা কুফ‌রের কো‌নো সম্পর্ক নেই। শাসকদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারীদের যারা কাফের বলে তারা ইসলাম থেকে দূরে সরে পড়েছে। তারা ইসলামের সঠিক ব্যখ্যা থেকে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। তবে শাস‌কের বিরু‌দ্ধে স্বশস্ত্র অবস্থান বড় ধর‌নের পাপ।

তি‌নি ব‌লেন, এমনকি যারা খুলাফা‌য়ে রা‌শেদিনের বিরু‌দ্ধে স্বশস্ত্র অবস্থান ক‌রে‌ছে তারাও তা‌দের‌ কা‌ফের ব‌লেননি এবং ইসলাম থে‌কে বেরও ক‌রে দেন‌নি।

ড.আহমাদ আত তাইয়িব এই ফতোয়ার ব্যাপারে বলেন, আল আজহার সবসময় সবার কথা বিবেচনা করে কাজ করে এবং আমাদের শক্তি-সামর্থ্য দুর্বলকারী ও আমাদের স্বাতন্ত্র্য বিলোপকারী বিভেদ এবং বিভাজন থেকে দূরে থাকে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ