বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দাওয়াতুল হকের সফরে চট্রগ্রাম যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হকের সফরে আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) চট্রগ্রাম যাচ্ছেন রাজধানীর জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

এ সফরে মঙ্গলবার বিকেলে চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় জামিয়াতুস শাইখ আহমদ শফী আল-ইসলামিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জামিয়া ইসলামিয়া মেহেরিযা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা ইসহাক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের  আমির আল্লামা শাহ আহমদ শফী ও বেফাকের সহ-সভাপতি এবং লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ উপস্থিত থাকবেন।

এছাড়াও চট্রগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া  ও আল জামেয়াতুল আরবীয়াতুল ইসলামিয়া জিরি ও আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ (মেখল, হাটহাজারী) মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ