বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটে ঘুরতে গিয়ে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথরের পর্যটন স্পটে বেড়াতে গিয়ে হাফিজুর রহমান (১৯) নামে একজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে নেমে তিনি নিখোঁজ হন।

হাফিজুর রহমান ঢাকার কামরাঙ্গীরচরের হারুনুর রশিদের ছেলে। সে মারকাজুল কোরআন আসরাবাদ মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ১৪৪ জন মাদরাসা ছাত্র বেড়াতে আসেন। বিকেল পানিতে নামলে হাফিজুর রহমান স্রোতে তলিয়ে যান। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও হাফিজুরের সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদরাসা কর্তৃপক্ষ ছাত্র নিখোঁজের বিষয়টি সন্ধ্যায় জানিয়েছে। রাত সোয়া ১০টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ