রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর

মাওলানা ফজলুর রহমানকে সতর্ক করলেন পাক রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের অন্যতম ইসলামভিত্তিক রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান কর্তৃক ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে সংগঠনটির প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমানকে সতর্ক করলেন দেশটির ফেডারেল রেলমন্ত্রী শেখ রশিদ।

এক সংবাদ সম্মেলনে শেখ রশিদ বলেছেন, তিনি যেন সরকার পতনের আন্দোলনে পাকিস্তানের হট জায়গায় (ইসলামাবাদে) না যান। খবর ডেইলি জং-এর।

লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান ধর্মীয় পতাকা ব্যবহার করে সরকারের বিরোধিতা করলে কোনো লাভ হবে না। আমরা বারবার তাকে সতর্ক করছি। ইসলামাবাদ একটি গরম জায়গা সেখানে গিয়ে তিনি টিকে থাকতে পারবেন না। রাজনীতিবিদরা শেষ পর্যন্ত তার সঙ্গ ছেড়ে দেবে।

শেখ রশিদ আরো বলেন, বিষয়টির মীমাংসা হচ্ছে, আসিফ জারদারির দল অর্থ দেওয়া শুরু করেছে, শাহবাজ শরীফের নমনীয়তা রয়েছে, তিনিও মধ্যম পথ খোঁজার চেষ্টা করছেন।

ফেডারেল রেলমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিপীড়িত কাশ্মীরিদের বিচারের জন্য জাতিসংঘে যাচ্ছেন। তাদের অধিকার আদায়ের চেষ্টা করছেন। আর আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা যতই বিরোধিতা করেন, আত্মবিশ্বাসের সাথে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধানের নেতৃত্বে কাশ্মীরের বিষয়টি এগিয়ে যাবে।

সূত্র: ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম। 

-এটি/আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ