রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাস্তায় বেরোলেই কাশ্মিরের সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সাধারণ মানুষের মতো সেখানকার সাংবাদিকরাও চরম আতংকে দিন কাটাচ্ছেন।

রাস্তায় বেরোলেই পুলিশ বা নিরাপত্তা বাহিনীর মারধরের শিকার হচ্ছেন তারা। কলকাতার আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুধু সাংবাদিকদেরই নয়, হুমকি মুখে আছেন তাদের পরিবারের সদস্যরাও।

গত ৭ সেপ্টেম্বর জম্মুর একটি পত্রিকার চিত্রসাংবাদিক শাহিদ খান পুলিশের মারধরের শিকার হন। টানা পাঁচ মিনিট তাকে লাঠি দিয়ে পেটায় পুলিশ। ওই মারধরের পর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন শাহিদ খান।

এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের মারের চোটে তার ডান কাঁধে চিড় ধরেছে। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। তিনি বলেন, খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই 'খবর' হয়ে যাচ্ছিলাম।

গোটা উপত্যকা জুড়েই সাংবাদিকদেরকে এভাবে হুমকির মুখে রাখা হয়েছে। রাস্তায় বেরিয়ে খবর সংগ্রহ করতে গেলেই পুলিশের মার খেতে হচ্ছে। নিজস্ব 'সোর্স'-এর বরাত দিয়ে কোনো সংবাদ ছাপালে রিমান্ডে নিয়ে সেই ‘সোর্স’ জানতে চাইছে প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীনগরের আরেক সাংবাদিক জানান, গত দেড় মাসে অন্তত পাঁচবার তিনি ঘুরপথে গিয়ে খবর সংগ্রহ করেছেন। পুলিশ আর সেনাদের দয়া ভিক্ষা নিয়েই এখানে কাজ করতে হচ্ছে।

একই অবস্থা আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদেরও। তাদের গায়ে খুব সহজে হাত না তুললেও তাদের আটকে রাখা হয়, ক্যামেরা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ