রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

ইসরায়েলের নির্বাচন: আবারও ব্যর্থ নেতানিয়াহু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মিত্ররা। এর আগে এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছিলেন তিনি। এ কারণেই দেশটিতে এক বছরের মধ্যে দুইবার নির্বাচন হলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ৯২ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৩২টি আসন পেয়েছেন নেতানিয়াহুর দল লিকুদ। মূল বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইটও ৩২ আসন পেয়েছে। এছাড়া অন্য দুটি দল যথাক্রমে ২৪ ও ১১টি আসনে জয় পেয়েছে। তবে ক্ষমতায় যেতে হলে ১২০ আসনের মধ্যে ৬১টি আসন পেতে হবে যেকোনো দলকে।

ক্ষমতায় যাওয়ার জন্য কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলগুলো জোট গঠন করে ক্ষমতায় যেতে পারে। সে ক্ষেত্রে ছোট দলগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত কী হয় তা এখনই বলা যাচ্ছে না।

এ দিকে নির্বাচনের ফলাফলের কারণে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। এছাড়া তার নেতৃত্বে দল জিততে না পারায় বর্তমান অবস্থান থেকে সরে যেতে হতে পারে নেতানিয়াহুকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ