বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভোলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, দুই শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার চরফ্যাশন উপজেলায় অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের পরিচালক অসিত কুমার জয়ধর ও শিক্ষক মুহা. মোতালেবকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১১টার দিকে শিক্ষক মোতালেব ও গতকাল রোববার বিকেলে অসিত কুমারকে আটক করা হয়।

আটক মোতালেব উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মুহা. হোসেন মাতাব্বরের ছেলে ও অসিত কুমার জয়ধরের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

ভিকটিমের পিতার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের সান্ধ্যকালিন ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক মুহা. মোতালেব সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে (১৩) জোড়পূর্বক ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানি করে। এ অবস্থায় ছাত্রীর ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে শিক্ষক মোতালেব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। এ ঘটনায় রবিবার কলেজের পরিচালক অসিত কুমার জয়ধরকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায়। কিন্তু অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধর কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অভিযুক্ত শিক্ষককের পক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা চরফ্যাশন থানায় ওই কলেজের শিক্ষক মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছেন। এর আলোকে অভিযুক্ত শিক্ষক ও পরিচালককে আটক করা হয়েছে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে কলেজের শিক্ষক মুহা. মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ