বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতে পর্যটকবাহী নৌকাডুবে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির একজন কর্মকর্তা।

রোববার অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদের ২৩৬ মাইল পূর্বে ‘পূর্ব গোদাবরী’ জেলার কাচুলুরু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি সিনগানাপল্লী থেকে জনপ্রিয় পর্যটনস্থল পাপিকোন্ডালুতে যাচ্ছিল।

অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাতোতি সুচরিতা বলেছেন, ওই নৌকায় ৬১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫০ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য। তারা সবাই ভারতীয় নাগরিক।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। সুচরিতা বলেন, লাইফ জ্যাকেট পরা ১৪ ব্যক্তিকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এ নদীতে সাম্প্রতিক বন্যার কারণে এই রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু ডুবে যাওয়া নৌকাটি কিভাবে পর্যটকদের নিয়ে সেখান দিয়ে যাতায়ত করছিল তা এখনও স্পষ্ট নয়।

এসময় তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন।

উল্লেখ্য, শুধু পর্যটকই নয় গোদাবরী নদীর তীরে বসবাস বিভিন্ন গ্রামের মানুষজন পারাপারের জন্য নৌকা ও ফেরির ওপর নির্ভরশীল। ২০১৮ সালের মে মাসে এ ধরনেরই একটি নৌকাডুবির ঘটনায় ৩০ জন নিহত হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ