বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের একটি বাড়িতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে বিকেলে বুড়িচং থানায় মামলা হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল রোববার দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মাসুম আলমের (২৬) ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম আলম ঘরের পেছন দিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৯ রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি পাইপগান, ৩০টি কার্তুজ, পাঁচটি রামদা, পাঁচটি ছুরি, ১৬টি দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্টিলের পাইপ, ১৭টি হকিস্টিক, গান পাউডার, পাথরের টুকরা ও একটি প্লাস্টিকের বোতলে লাল রংয়ের তরল দাহ্য পদার্থ উদ্ধার করা হয়।

এ সময় ঘরের মালিক মাসুম আলম এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাধবপুর গ্রামের মফিজুল আলমের ছেলে সোহাগ (২৫), বুড়িচংয়ের আকাবপুর মৌলভী বাড়ির আবুল বাসারের ছেলে মুহা. কাশেম (২৩), রংপুর জেলার বদরগঞ্জ থানার বর্মতল গ্রামের লুৎফর রহমানের ছেলে ফিরোজকে (২২) গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে ওই বাড়িতে কী কারণে তারা দেশীয় ও বিদেশি এত অস্ত্র মজুত রেখেছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ