মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

অস্ত্র-ইয়াবাসহ সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে (৪০) সহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব পরে তার আস্তানায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে।

গতকাল বুধবার রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, পিযুষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করবে র‌্যাব। অভিযান চালিয়ে পিযুষসহ তার আরও তিন সহযোগী বাপ্পা পাল, মন্টি রায়, মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন বিভিন্ন ধরনের মামলা রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে পিযুষ প্রায়ই আত্মগোপনে থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি সাধারণ ডায়রিও (জিডি) আছে।

২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর সিলেট নগরে ‘তৌহিদী জনতার’ মিছিল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর পিযুষের নেতৃত্বে নগরে তাণ্ডব চালায় ছাত্রলীগ ক্যাডাররা। তারা নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারসহ বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, ব্যাংকে অগ্নিসংয়োগ ও লুটপাট চালানোর অভিযোগ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ