মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

নেদারল্যান্ডে ২ সন্তানকে হত্যার পর পুলিশের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা নিজের দুই শিশু সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন।

গত সোমবার সন্ধ্যায় ডোরডিরেখট শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৩৪ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা তার ২৮ বছর বয়সী স্ত্রীকেও গুলি করে গুরুতর আহত করেছেন বলে পুলিশের মুখপাত্র মিরিয়াম স্লট জানিয়েছেন। তাদের নিহত সন্তানদের বয়স আট ও ১২ বছর বলে জানিয়েছেন তিনি।

ঘটনার পর নেদারল্যান্ডের বন্দর শহর রোটারডামের নিকটবর্তী ডোরডিরেখটের ওই বাড়িতে ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যরা হাজির হন। ফরেনসিক টিমগুলোও সেখানে উপস্থিত হয়।

গুরুতর গুলির ঘটনার ওই স্থানটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে এক টুইটে জানিয়েছেন ডোরডিরেখটের মেয়র ওয়াল্টার কোফ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ